২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাইক’ বাটন নিয়ে ফেইসবুকের বিরুদ্ধে মামলা

‘লাইক’ বাটনসহ একাধিক ফিচার নিয়ে মামলা করা হয়েছে শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া ফেইসবুকের বিরুদ্ধে। বিবিসি জানিয়েছে, মৃত ডাচ প্রোগ্রামার জোয়ানেস জোসেফ এভারাদুস ভ্যান দার মির-এর পক্ষ থেকে মামলাটি করেছে তার পেটেন্টের অধিকারী প্রতিষ্ঠান রেমব্র্যান্ডট সোশ্যাল মিডিয়া।

প্রযুক্তি ডেস্ক

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 03:32 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

রেমব্র্যান্ডটের পক্ষ থেকে বলা হয়েছে, ফেইসবুকের সাফল্যের পেছনে আংশিকভাবে হলেও রয়েছে ভ্যান দার মিরের দু’টি ডিজাইন, যা ফেইসবুক অনুমতি ছাড়াই ব্যবহার করছে। ১৯৯৮ সালে ফেইসবুক চালু হবার ৫ বছর আগে পেটেন্ট মালিকানা পান ভ্যান দার মির।

২০০৪ সালে মৃত্যুর আগে ভ্যান মির দার চালু করেছিলেন সোশ্যাল নেটওয়ার্ক ‘সার্ফবুক’। সার্ফবুক মূলত একটি সোশ্যাল ডায়েরি ছিলো, যাতে পরিবার ও ব›ধুদের শেয়ার করা তথ্যে ‘লাইক’ দিতে পারতেন ব্যবহারকারীরা।