২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি ডকুমেন্ট যুক্ত হলো স্কাইড্রাইভে

ইতোমধ্যে মাইক্রোসফটের অনলাইন তথ্য সংরক্ষণের সাইট ‘স্কাইড্রাইভ’ শতকোটি ডকুমেন্ট সংরক্ষণের মাইলফলক অতিক্রম করেছে।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস জানিয়েছে, ৮ ফেব্রুয়ারি মাইক্রোসফট কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে তাদের স্কাইড্রাইভে শতকোটি অফিস ডকুমেন্ট সংরক্ষণের এ মাইলফলক অর্জনের ঘোষণা দিয়েছে।

স্কাইড্রাইভে অ্যাকসেস ও ডকুমেন্ট সম্পাদনায় বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছে মাইক্রোসফট। এতে শিক্ষার্থীদের ডকুমেন্ট সম্পাদনা ও স্কাইড্রাইভে প্রবেশে সুবিধার জন্য কিছু নীতিমালা পরিবর্তনের করা হয়েছে। বিশেষ করে দ্রুত ডকুমেন্ট এডিট করার জন্য মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকলেও চলবে।

২০০৭ সালে মাইক্রোসফট অনলাইনে তথ্য সংরক্ষণের জন্য এ সেবা চালু করে। তখন এটির নাম ছিলো উইন্ডোজ লাইভ ফোল্ডার। পরে নাম দেয়া হয় লাইভ স্কাইড্রাইভ। হটমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে সাইটটিতে ৭ জিবি পর্যন্ত ছবি, মিউজিক ও ডকুমেন্ট সংরক্ষণ করা যায়।