২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলের শেয়ার বিক্রির ঘোষণা এরিক স্মিডের

গুগলের নির্বাহী চেয়্যারম্যান ও বিশ্বের ১৩৮তম ধনী এরিক স্মিড সম্প্রতি তার কাছে থাকা গুগলের শেয়ারের একটা অংশ বিক্রির ঘোষণা দিয়েছেন। ৫৭ বছর বয়সি স্মিড জানান, তিনি গুগলের ৩২ লাখ শেয়ার বিক্রি করবেন। স্কাই নিউজ জানিয়েছে, বর্তমান বাজার মূল্যে বিক্রি করলে এর মূল্য দাঁড়াবে ২৫০ কোটি মার্কিন ডলার।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 03:30 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

পরিকল্পনা মতে, স্মিড এক বছর ধরে এ শেয়ার বাজারে বিক্রি করবেন। এতে গুগলের শেয়ার দর যেন কম প্রভাবিত হয়, সেদিকে নজর রেখে অনুমোদন দিয়েছে এসইসি।

স্মিডের কাছে গুগলের ৭৬ লাখ ‘এ’ এবং ‘বি’ ক্যাটেগরির শেয়ার রয়েছে। এ সংখ্যা গুগলের মোট শেয়ারের ২ দশমিক ৩ ভাগ।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী, স্মিড বিশ্বের ১৩৮তম ধনী। তার সম্পদের পরিমাণ ৭৫০ কোটি ডলার। স্মিড ২০১১ সাল পর্যন্ত গুগলের প্রধান নির্বাহী ছিলেন।

এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ও পরবর্তী বছরজুড়ে ২৪ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন স্মিড।