২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় অভিযানে বোয়িং হাইড্রোজেন বিমান

মার্কিন বিমান ও প্রতিরক্ষাপণ্য নির্মাতা বোয়িং হাইড্রোজেন চালিত চালকবিহীন বিমান ফ্যানটম আই-এর গত বছরের প্রথম অভিযানের পর, এবার দ্বিতীয় অভিযানে নেমেছে আরও নতুন সব সফটওয়্যার এবং হার্ডওয়্যার আপগ্রেডের মাধ্যমে। খবর জানিয়েছে গিজম্যাগ।

প্রযুক্তি ডেস্ক

আজিজি ফাওমি খান, প্রদায়ক, বিডিনিউজ টোইয়েনটিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 01:08 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

ফ্যানটম আই এই সপ্তাহে ট্যাক্সি টেস্টিং সম্পন্ন করে ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটি থেকে। গত বছরের প্রথম যাত্রায় ফ্যানটম আই ৪০৮০ ফুট উচ্চতায় উঠে। তখন তার গতি ছিল ঘণ্টায় ১১৫ কিলোমিটার। কিন্তু ল্যান্ডিংয়ের সময় এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বোয়িং টিম জানায়, এবার বিমানটির ল্যান্ডিং সিস্টেম বেশ উন্নত করা হয়েছে। সেইসঙ্গে পরিবর্তন করা হয়েছে ইঞ্জিনের তেলের পাম্পেও। ফেব্রুয়ারির ৬ তারিখে ট্যাক্সি টেস্টিং- সফল হওয়ায় এটি নতুন অভিযানের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলো। প্রথমবারের তুলনায় এবারের অভিযান সফল হবে বলে আশা করছে কর্মীরা।

এই অভিযানে ফ্যানটম আই ১৫০ ফুট দীর্ঘ ডানার সাহায্যে ৪৫০ পাউন্ড ওজন বহন করে ৬৫০০০ ফুট উচ্চতায় উঠবে। এর তরল হাইড্রোজেন ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে, যা বিমানটিকে ওই অবস্থানে টানা চার দিন স্থির ধরে রাখতে সক্ষম।

হাইড্রোজেন চালিত বিমানটি জ্বালানী পোড়ানোর পর ধোঁয়ার বদলে মূলত পানি নির্গমন করে।