এক গানে গলা মিললো পৃথিবী ও মহাকাশ থেকে
একটি দ্বৈত গানের গায়করা পৃথিবী ও মহাকাশ থেকে একসঙ্গে গান গাইলেন। ম্যাশএবল জানিয়েছে, ফেব্রুয়ারীর ৮ তারিখে গাওয়া গানটির কথা ছিলো রকেট লঞ্চ এবং পৃথিবীর সৌন্দর্য নিয়ে।
মহাকাশ থেকে কানাডিয়ান নভোচারী ক্রিস হ্যাডফিল্ড গানটি গাইলেন। তার সঙ্গে ছিলেন কানাডিয়ান ব্যান্ড দল ‘বেয়ারনেকেড লেডিস’-এর ভোকালিস্ট এড রবার্টসন এবং অন্যান্য কুশলীরা।
গানের শিরোনাম ‘আই এস এস’ (ইজ সামবডি সিংগিং) একজন নভোচারী ওই অভিজ্ঞতাকে বর্ণনা করে, যখন সে অনেক দূরে। পৃথিবীর বুকে তার প্রিয় মানুষদের মনে করে।
হ্যাডফিল্ড যখন আন্তর্জাতিক স্পেস স্টেশনের একটি মিশনের জন্য রাশায় ৫ মাসব্যাপী ট্রেইনিং নিচ্ছিলেন, তখন রবার্টসনের সঙ্গে তিনি গানটি লেখা শুরু করেন।
গান গাওয়ার দিন দু’জন এতো দূরে থাকার পরও বেশ ভালোভাবেই দুই বন্ধু গলা মিলিয়েছিলেন। গান গাওয়ার সময় হ্যাডফিল্ড বারবার দূরে পৃথিবীর দিকে তাকিয়েছেন। ব্যতিক্রম ঘটে যখন কোরাস শুরু হয়। লাইনটা ছিলো, ‘তোমরা যদি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে আমাদের জাতিকে দেখতে পেতে।’ এ লাইনটি প্রথমে অন্যরকম হবার কথা থাকলেও পরে রবার্টসনের কথায় এভাবে লেখা হয়।
হ্যাডফিল্ড এই অ্যালবামের অন্যান্য গানের জন্যও কাজ করছেন। ডিসেম্বরে তাদের নতুন গান ‘জুয়েল ইন দি নাইট’ রেকর্ড করা হবে।
তবে হ্যাডফিল্ডই স্পেসে প্রথম শিল্পী নন। ২০১১ সালে এপ্রিলের ১১ তারিখে নাসার একজন নভোচারি কেডি কোলম্যান, জেথ্র টুল ব্যান্ডের আয়ান অ্যান্ডারসনের সঙ্গে স্যাটেলাইট সংযোগের মাধ্যমে ‘বাউরি’ গানে পারফর্ম করেন। সেটা ইউরি গ্যাগারিনের প্রথম নভোযাত্রার ৫০তম বার্ষিকী ছিল।
