২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যান্ড্রয়েড ফ্রিজ আনছে স্যামসাং

দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা স্যামসাং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম (ওএস) যুক্ত রেফ্রিজারেটর ও ইন্টারনেট সংযুক্ত ওয়াশিং মেশিন বাজারে আনার কথা জানিয়েছে। এ বছরের শেষ নাগাদ এ দু’টি পণ্য যুক্তরাজ্যের বাজারে ছাড়া হবে। স্যামসাং রেফ্রিজারেটরে বিল্ট ইন অ্যান্ড্রয়েড ট্যাবলেট সংযুক্ত হচ্ছে বলে জানিয়েছে ম্যাশএবল।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 08:44 AM

Updated : 23 Aug 2022, 10:11 AM

এ বছরের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ওএস চালিত টি৯০০০ টাচ স্ক্রিন রেফ্রিজারেটর এবং ১২ কেজি ওয়াশিং মেশিন বাজারে ছাড়বে স্যামসাং। মোবাইল অ্যাপস ব্যবহার করে নিয়ন্ত্রণ করা যাবে ওয়াশিং মেশিনের কাজ।

জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় টাচ স্ক্রিন রেফ্রিজারেটরটি প্রদর্শন করেছে স্যামসাং। তারা জানিয়েছে, বিল্ট ইন ইভারনোট অ্যাপলিকেশনের মাধ্যমে ব্যস্ত দম্পতিরা শপিং লিস্ট শেয়ার করতে পারবেন। এতে দ্রুত জানতে ও জানাতে পারবেন কখন কি লাগবে।

এখনো রেফ্রিজারেটরটির মূল্য ঘোষণা করা হয়নি।