২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের সংখ্যাকেও ছাড়াবে মোবাইল

২০১৩ সালের শেষ নাগাদ মোবাইল ডিভাইসের সংখ্যা পৃথিবীর মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে ম্যাশএবল।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 06:12 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

সিসকোর সূত্র অনুযায়ী, ভিজ্যুয়াল নেটওয়ার্কিং ইনডেক্স গ্লোবাল মোবাইল ডেটা ট্রাফিক জানিয়েছে, মোবাইল ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। বস্তুত সিসকো অনুমান করছে, গ্লোবাল মোবাইল ডেটা ট্রাফিক ২০১৭ সাল নাগাদ ১৩ গুণ বাড়বে। সে সময় মোবাইল ডিভাইসের সংখ্যা হবে এক হাজার কোটি। যেটা হবে বিশ্বের মোট জনসংখ্যার চেয়েও বেশি। তখন বর্তমান সময়ের চেয়ে সাতগুণ বিস্তৃত মোবাইল নেটওয়ার্ক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে জানানো হয়।

২০১২ সালে মোবাইল সংযুক্ত ট্যাবলেট ডিভাইসের ব্যবহার আড়াইগুণ বেড়েছে। প্রতিটি ট্যাবলেটে স্মার্টফোনের চেয়ে গড়ে ২.৪ গুণ বেশি ইন্টারনেট ট্রাফিক হচ্ছে। এছাড়া ২০১২ সালে বিশ্বজুড়ে মোবাইল ট্রাফিক বেড়েছে ৭০%। যেটা তার আগের বছরের চেয়ে দ্বিগুণ। এছাড়া সিসকো জানিয়েছে, বিশ্বের মোবাইল ট্রাফিকের দুই তৃতীয়াংশ হবে ভিডিও।