২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিভালভার রানি’ কঙ্গনা!

প্রথমবারের মতো নারী কেন্দ্রিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানাউত। ‘রিভালভার রানি’ নামের সিনেমাটির শুটিং শুরু হবে মার্চ মাসে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অদ্বিতী ডি কস্তা, প্রদায়ক, বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2013, 02:10 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

সাই কবির পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবেন তিগমাংসু ধুলিয়া এবং রাহুল মিত্র। রাহুল মিত্র জানান, ‘শিরোনামের পাশাপাশি সিনেমাটির কাহিনীও দারুণ।

রাহুল আরও বলেন, ‘সিনেমাটির কাহিনীই আমাকে এবং তিগমাংসুকে আকৃষ্ট করেছে। মার্চ মাসেই এর কাজ শুরু হবে। কঙ্গনা সিনেমাটি নিয়ে দারুণ উত্তেজনার মধ্যে আছেন। এটি পুরোপুরি নারী কেন্দ্রিক সিনেমা। প্রধান ভূমিকায় অভিনয় করবেন তিনি। তিন চার দিনের মধ্যেই বাকি অভিনয় শিল্পীদের নাম প্রকাশ করা হবে।’

রাহুল আরো জানান,‘কঙ্গনা সিনেমাটির চিত্রনাট্য অত্যন্ত পছন্দ করেছেন। তার মতামতের জন্য আমাদের বেশিদিন অপেক্ষা করতে হয়নি।’