ফেইসবুক ছাড়াতে ২০০ ডলার!
সম্প্রতি সিনেটে প্রকাশিত ফেইসবুক মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে ক্লান্ত করে তুলছে প্রতিবেদনের প্রেক্ষিতে এক বাবা ফেইসবুক ছাড়ার জন্য তার কন্যাকে দিয়েছেন ২০০ ডলার। সিনেট জানিয়েছে, বাবার শর্ত ছিলো একটাই, ফেইসবুক ব্যবহার বাদ দিতে হবে।
১৪ বছর বয়সি রাচিল ফেইসবুক ব্যবহার করতো। তার বাবার দেওয়া ডলার পেয়ে সে ফেইসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।
ম্যাসাচুসেটস এনার্জি কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পল বেইয়ের তার মেয়েকে ফেইসবুক ব্যবহারে নিরুৎসাহিত করতে ২০০ ডলার দেওয়ার কথা জানান।
বেইয়ের বলেন, আমরা সবাই সময়কে কাজে লাগিয়ে আয় বাড়াতে চাই। কিন্তু অত্যাধিক ফেইসবুক ব্যবহারে আমাদের মূূল্যবান সময়ের অপচয় হয়।
