২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫০০ কোটি গান বিক্রি আইটিউনসের

সম্প্রতি মার্কিন টেক জায়ান্ট অ্যাপল উদযাপন করেছে দুই হাজার ৫০০ কোটি গান বিক্রির মাইলফলক। অ্যাপলের নিজস্ব অনলাইন মিউজিক স্টোর আইটিউনস থেকে ২৫০০ কোটি গান বিক্রির খবর জানিয়েছে গুগল নিউজ।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 05:36 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

২ হাজার ৫০০ কোটিতম গানটি কেনেন ফিলিপ লুপকি। এজন্য তিনি অ্যাপল থেকে জিতে নিয়েছেন ১০ হাজার ইউরো মূল্যের আইটিউনস গিফট কার্ড।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল আইটিউনস ডিজিটাল বই, গেইমস, অ্যাপ্লিকেশন, ম্যাগাজিন, মুভি ও টেলিভিশন শো সংযোজন করেছে।

আইটিউনস অ্যাপলের আয়ের একটি গুরুত্বপূর্ণ খাত। ২০১২ সালের শেষ প্রান্তিকে ৩৭০ কোটি ডলার আয় এসেছে আইটিউনস থেকে।

অ্যাপলের ইন্টারনেট সফটওয়্যার অ্যান্ড সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ বলেন, ‘দশ বছরের এ পথ চলায় সঙ্গীতপ্রেমিরা আমাদের সঙ্গে ছিলেন। আইটিউনস এখন বিশ্বের এক নাম্বার মিউজিক রিটেইলার সাইট।’

প্রতি মিনিটে আইটিউনস থেকে ১৫ হাজার গান ডাউনলোড হয় বলেও জানিয়েছেন কিউ। এছাড়া এখনো প্রতিদিন গড়ে দুই কোটি ১০ লাখ গান এ সাইট থেকে ডাউনলোড হয়।