প্রতিষ্ঠাতাই কিনে নেবেন ডেল
ডেল’ নামের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাইকেল ডেল নিজেই আবার প্রতিষ্ঠানটি কিনে নেবেন। বিবিসি জানিয়েছে, মাইকেল ডেল, ডেল ইনকর্পোরেটেড কিনে নেওয়ায় ২৫ বছর পর পাবলিক লিমিটেড কোম্পানি থেকে আবার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত হবে প্রতিষ্ঠানটি।
ওই লেনেদেনে মাইকেল ডেলের সঙ্গে আছেন টেকনোলজি বিনিয়োগকারী সিলভার লেক এবং মাইক্রোসফট।
সিলভার লেক, মাইক্রোসফট এবং মাইকেল ডেল মিলে প্রতিষ্ঠানটি কিনে নেবেন ২ হাজার ৪৪০ কোটি ডলারে। এশিয়াভিত্তিক প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ডেল ইনকর্পোরেটেডকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্য মাইকেল ডেলের।
ফোর্বস ম্যাগাজিনের সম্পাদকের মতে, প্রতিষ্ঠানটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে মাইকেল ডেলই হচ্ছেন সেরা ব্যক্তি।
