২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্যাংকারদের তথ্য প্রকাশ করলো অ্যানোনিমাস

এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে কর্মরত নির্বাহীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে অ্যানোনিমাস। ইয়াহু নিউজ ও বিজিআর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ যখন ৪৭তম সুপার বউল নিয়ে মেতে ছিলো, তখন অ্যালাবামা ক্রিমিনাল জাস্টিস ইনফরমেশন সেন্টার ওয়েবসাইটে চার হাজার ব্যাংক নির্বাহীর লগইন ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করে অ্যানোনিমাস।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2013, 02:50 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

সূত্র জানিয়েছে, ব্যাংকারদের অফিসিয়াল ই-মেইল অ্যাড্রেস, ফ্যাক্স নাম্বার, লগইন আইডি, ফোন নাম্বার, আইপি অ্যাড্রেস, পাসওয়ার্ডসহ কিছু জরুরি তথ্য প্রকাশ করেছে অ্যানোনিমাস। ফেডারাল রিজার্ভের কম্পিউটার থেকে হ্যাকাররা ওই তথ্য চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ঘটনা অ্যানোনিমাস ঘটিয়েছে, যুক্তরাষ্ট্রের কম্পিউটার প্রোগ্রামার ও সোশাল মিডিয়া রেডিট ডটকম এর সহ-প্রতিষ্ঠাতা অ্যারোন সোয়ার্টজের অকাল মৃত্যুর প্রতিবাদে এবং অ্যানোনিমাসের অপারেশন লাস্ট রিসোর্টের অংশ হিসেবে।

এর আগে হ্যাকাররা যুক্তরাষ্ট্রের সেন্টেনসিং কমিশনের ওয়েবসাইটে হামলা করে তা সাময়িকভাবে বন্ধ করে দেয়।