এয়ারব্লেড ট্যাপ বানালো ডাইসন
যুক্তরাজ্যের প্রতিষ্ঠান ডাইসন তৈরি করেছে একই স্থানে হাত ধোয়া ও হাত শুকানোর উপযোগী যন্ত্র। বিবিসি ও এবিসি নিউজ জানিয়েছে যন্ত্রটির নাম দেওয়া হয়েছে এয়ারব্লেড ট্যাপ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার জেমস ডাইসন বলেন, এ যন্ত্রটি দিয়েই হাত ধোয়া এবং হাত শুকানো যাবে। যন্ত্রটিতে থাকছে একটি মটর, এয়ার ফিল্টার, সাউন্ড সাইলেন্সিং ইকুইপমেন্ট। পানি প্রবাহের জন্য যন্ত্রটির মুখে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, প্রয়োজনে ঠা-া কিংবা গরম পানির সরবরাহের সুবিধা রয়েছে এতে। এধরনের একটি ডিভাইসের জন্য এক হাজার পাউন্ড খরচ করতে হবে বলে জানিয়েছেন তারা।
এ ডিভাইসটির প্রযুক্তিগত কোন সিস্টেম যাতে কেউ নকল করতে না পারে, তাই নির্মাতা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১১০টি পেটেন্ট করেছে। আরও একশ’টি পেটেন্ট করার জন্য অনুমোদনের অপেক্ষায় আছে।
ডাইসন জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে ১০০ জন প্রকৌশলী কাজ করেছেন। এতে ব্যয় হয়েছে দুই কোটি ৬৯ লাখ পাউন্ড।
