২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেডার ফাঁকি দিতে সক্ষম যুদ্ধবিমান বানালো ইরান

শনিবার ইরানের রাষ্ট্রীয় টিভি নিজস্ব নকশায় তৈরি একটি যুদ্ধবিমানের প্রদর্শনী অনুষ্ঠান সম্প্রচার করে। খবর গিজম্যাগ ডট কমের।

প্রযুক্তি ডেস্ক

আজিজি ফাওমি খান, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 04:27 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী আহমাদ ভাহিদি বলেন, এই এক আসনবিশিষ্ট যুদ্ধবিমান ‘কাহের এফ-৩১৩’ খুব নিচুতে উড়তে সক্ষম এবং এর নিচের রেডার ক্রস সেকশন বিশেষ ধরনের পদার্থে তৈরি হওয়ায় তা রেডারে ধরা পড়ে না।

ইরানের নিজস্ব প্রেস টিভি জানায়, এই বিমানের সঙ্গে ‘এফ-৫ই বা এফ টাইগার ২’-এর সাদৃশ্য থাকলেও এটি মূলত এফ/এ ১৮ এর উত্তরসূরী। আর এটা ইরানের প্রথম অভ্যন্তরীণভাবে তৈরি যুদ্ধবিমান ‘এইচইএসএ আজারাকশ (লাইটনিং)’ এবং ‘এইচইএসএ সায়েখ (থানডারবোল্ট)’ এর যুদ্ধ পদ্ধতি অনুসরণ করে। ইরান অভ্যুত্থানের ৩৪তম বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট, মাহমুদ আহমেদিনেজাদ, এই যুদ্ধবিমান উদ্বোধন করেন। তিনি বলেন, এই যুদ্ধবিমান প্রমাণ করে, ইরান প্রযুক্তির শীর্ষে যেতে সক্ষম।

এই যুদ্ধবিমানের রেডারে অদৃশ্য থাকার ক্ষমতা বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো যদি বাস্তবেই কার্যকরী হয়, তবে ‘কাহের এফ-৩১৩’ পৃথিবীর সেরা যুদ্ধবিমানগুলোর সংক্ষিপ্ত তালিকায় যুক্ত হতে যাচ্ছে।