শিরোনাম দেখেই ভবিষ্যদ্বাণী করবে সফটওয়্যার
পুরনো খবরের কাগজের শিরোনাম আর উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই ভবিষ্যদ্বাণী করছে ‘জ্যোতিষী’ সফটওয়্যার। বিবিসি জানিয়েছে, মহামারী, দাঙ্গা ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারে মাইক্রোসফট রিসার্চ এবং ইসরায়েল ইন্সটিটিউট অফ টেকনোলজি টেকনিয়নের বিজ্ঞানীদের বানানো সফটওয়্যারটি।
প্রটোটাইপ সফটওয়্যারটি প্রভাবশালী মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের আর্কাইভে থাকা তথ্য এবং উইকিপিডিয়ার মতো একাধিক ওয়েবসাইটের ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করে। আর ভবিষ্যদ্বাণীগুলোর ৭০-৯০ শতাংশ সঠিক হয় বলে দাবি করেছেন সফটওয়্যারটির নির্মাতারা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, আর্কাইভে রক্ষিত খবরের সঙ্গে সাম্প্রতিক ডেটা মিলিয়ে খরা ও ঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং মাহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়ার মধ্যে একটা সংযোগ আবিষ্কার করেন তারা।
