২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রথম নভোচারী হতে চান আহমেদিনেজাদ

ইরানের প্রথম নভোচারী হতে চান দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ইয়াহু নিউজ জানিয়েছে, সম্প্রতি তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন আহমেদিনেজাদ।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 01:53 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

ইরানের মহাকাশ কর্মসূচীর সাম্প্রতিক সাফল্য উদযাপনের জন্য তেহরানে আয়োজিত ওই অনুষ্ঠানে আহমেদিনেজাদ জানান, তিনিই হবেন ইরানের তৈরি রকেটে চড়ে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম মানব। আহমেদিনেজাদ আরো বলেন, ‘মহাকাশে ইরানি বিজ্ঞানীদের পাঠানো প্রথম মানব হতে পুরোপুরি প্রস্তুত আমি।’

ইরান পিশগাম রকেটে করে জীবন্ত বানর মহাকাশে পাঠিয়ে বহাল তবিয়তে পৃথিবীতে ফিরিয়ে আনার দাবি করার এক সপ্তাহের মাথায় নিজেই মহাকাশে যাবেন বলে জানালেন আহমেদিনেজাদ। 

মহাকাশে জীবন্ত বানর পাঠানো, মানুষ পাঠানোর লক্ষ্যে চলমান গবেষণারই একটি অংশ বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করলেও সন্দিহান সমালোচকরা। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, পিশগাম রকেটের প্রযুক্তি ইরান পারমাণবিক ওয়ারহেডবাহী মিসাইল তৈরিতে ব্যবহার করতে পারে।