২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ জন্মদিন ফেইসবুক!

৪ ফেব্রুয়ারি ফেইসবুকের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৪ সালের এই দিনটিতে ফেইসবুক যাত্রা শুরু করে। হাভার্ডের শিক্ষার্থী থাকাকালীন মার্ক জাকারবার্গ শখের বশে তৈরি করেন ফেইসবুক। বন্ধুদের মধ্যে তথ্য চালাচালির জন্য তৈরি সাইটটি প্রাথমিকভাবে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করেন তিনি। সময়ের পরিক্রমায় ইতোমধ্যে সাইটটি বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের খেতাব পেয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 04:26 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

ফেইসবুক তৈরিতে জাকারবার্গের সঙ্গে ছিলেন চার বন্ধু। ডাস্টিন মোস্কোভিটস, এডোয়ার্ডো সেভেরিন, অ্যান্ড্রিও ম্যাককলাম এবং ক্রিশ হুগিশের যৌথ প্রচেষ্টায় ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ফেইসবুক। ব্যাপক সাফল্যের ফলে ২০০৭ সালেই ফেইসবুক নজর কাড়ে প্রযুক্তি নির্মাতাদের। সে বছর ২৪ কোটি ডলারে মাইক্রোসফট কিনে নেয় ফেইসবুকের ১.৬ ভাগ শেয়ার।

২০১০ সালের জুলাইতে ফেইসবুকের ব্যবহারকারী সংখ্যা ৫০ কোটিতে পৌঁছে। দুই বছরের ব্যবধানে ২০১২ সালে তা পৌঁছে শত কোটিতে। ফেইসবুকে পোস্ট করা ছবির সংখ্যা ২১ হাজার ৯০০ কোটি বলে জানিয়েছে সিএনএন।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও মেক্সিকোতে সবচেয়ে বেশি মানুষ ফেইসবুক ব্যবহার করে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।