মানসিক অসুস্থতার লক্ষণ ধরা পরে ফেইসবুকে
ফেইসবুকেই প্রকাশ পেতে পারে ব্যবহারকারীর মানসিক অসুস্থতার নানা লক্ষণ। ইউনিভার্সিটি অফ মিসৌরির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণার এমন ফলাফল জানিয়েছে প্রযুক্তি সংবাদ বিষয়ক সাইট ম্যাশএবল।
গবেষকরা বলছেন, ফেইসবুকের পোস্ট বা ছবিগুলো অত্যধিক ‘শেয়ার’ করা, অথবা একবারেই কিছু না করা বা কালেভদ্রে অদ্ভূত পোস্ট দেয়া এর সবই হতে পারে মানসিক অসুস্থতার লক্ষণ। গবেষকরা ২০০ কলেজ শিক্ষার্থীর ওপর গবেষণা চালান এবং তাদের ফেইসবুক পেইজের পোস্টগুলো প্রিন্ট আকারে সংগ্রহ করেন। ফেইসবুকের পোস্টগুলো প্রিন্ট করে দেবার সময় ইচ্ছেমতো পোস্ট লুকিয়ে ফেলার সুযোগ দেয়া হয়েছিলো অংশগ্রহণকারীদের। ওই লুকিয়ে ফেলা পোস্টগুলোই তাদের ব্যাপারে নানা অজানা তথ্য ফাঁস করে দিয়েছে বলে জানিয়েছেন গবেষণাপত্রটির অন্যতম লেখক এলিজাবেথ মার্টিন।
