২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য ফাঁস হলো নতুন এইচপি ক্রোমবুকের!

গোপন পিডিএফ ফাইল বেহাত হয়ে গোমর ফাঁস হয়ে গেছে এইচপির তৈরি প্রথম ক্রোমবুক প্রোটোটাইপের। ম্যাশএবল জানিয়েছে, স্ক্রিন ১৪ ইঞ্চি হলেও প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর পণ্যের তুলনায় ব্যাটারির আয়ু অনেকটাই কম এইচপির ক্রোমবুকের।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 07:17 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

অনলাইনে ফাঁস হওয়া পিডিএফ ফাইলটি প্রথম আবিষ্কার করে টেকনোলজি সাইট ‘দি ভার্জ’। পরে অবশ্য ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা হয় পিডিএফ ফাইলটি।

পিডিএফ ফাইল অনুযায়ী, এইচপি ক্রোমবুকে থাকবে ১.১ গিগাহার্টজ সেলেরন প্রসেসর এবং ২ জিবি র‌্যাম। স্ক্রিনটি হবে ১৪ ইঞ্চি।

তবে ব্যাটারির আয়ুর দিক দিয়ে পিছিয়ে আছে এইচপি ক্রোমবুক। চার ঘণ্টা ১৫ মিনিট ব্যাকআপ দেবে ক্রোমবুকের ব্যাটারি। অথচ এইচপির অন্যতম প্রতিযোগী স্যামসাংয়ের তৈরি ক্রোমবুক ব্যাটারি ব্যাকআপ প্রায় ৭ ঘণ্টা।