মহাসড়কের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ব্যবহার করবে ড্রোন
যুক্তরাষ্ট্রের ৪০ লাখ মাইল পথের যানজট নিরসন ও ভূমি জরিপে ব্যবহার করা হবে ড্রোন বিমান। চালকবিহীন এ বিমানগুলো দেশটির ভূমি জরিপে লেজার ম্যাপিং ও ট্রাফিক জ্যামের তথ্য জানতে ব্যবহার করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লাইভ সায়েন্স।
এ প্রকল্প বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশন এবং জর্জিয়া ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন থেকে ৭৪ হাজার ৯৮৪ কোটি ডলার অনুদান দিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের সঙ্গে জড়িত গবেষকরা জানিয়েছেন সড়ক ও মহাসড়কগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এ অর্থ ব্যয় করা হবে।
সড়ক পথে কোথাও সমস্যা দেখা দিলে ড্রোন বিমান সেখানকার তথ্য দ্রুত সরবরাহ করতে পারবে। জর্জিয়া ইন্সটিটিউট অফ টেকনোলজির কনেক টেক ল্যাব-এর পরিচালক হাভিয়ার ইরিজারি বলেন, মানুষের সীমাবদ্ধতার ফলে যে কাজগুলো করা সময় সাপেক্ষ সেগুলো সহজেই করতে সহায়ক হবে ড্রোন।
আগে যে কাজগুলো করতে হেলিকপ্টার ব্যবহার করা হতো, সেগুলোর পরিচালনা ব্যয় বেশি হওয়ায় ড্রোনগুলো বিকল্প হিসেবে কাজ করবে।
