পাসওয়ার্ড ফাঁস করতে পারে স্মার্টফোন সেন্সর!
সাইবার অপরাধীরা স্মার্টফোনের সেন্সর থেকে পাওয়া ডেটা ব্যবহার করে পিন কোড বা পাসওয়ার্ড বের করে ফেলতে পারবে বলে আশংকা প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। বিবিসি জানিয়েছে, অ্যাক্সেলেরোলমিটার ব্যবহার করে স্মার্টফোনের সঠিক পিন কোডটির ব্যাপারে বেশ পরিষ্কার ধারণা করতে পেরেছিলেন গবেষকরা।
গবেষকরা বলছেন, স্মার্টফোনে ব্যবহার করা অ্যাপ্লিকেশনের তুলনায় সেন্সরগুলোর তথ্য সংগ্রহ করার স্বাধীনতা বেশি। সেন্সরগুলোর ডেটা কোনোভাবে বেহাত হয়ে গেলে সহজেই তা দিয়ে অপরাধমূলক কাজ সারতে পারবে হ্যাকাররা।
স্মার্টফোনের সেন্সর নিয়ে গবেষণাটি করেন সোয়র্থমোর কলেজ ইন পেনসিলভানিয়ার অতিথি অধ্যাপক ড. অ্যাডাম জে আভিভ। সঙ্গে ছিলেন ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার বিজ্ঞানী ম্যাট ব্লেজ, বেনজামিন স্যাপ এবং জোনাথন স্মিথ। বিজ্ঞানীরা অ্যাক্সেলেরোমিটার থেকে পাওয়া ডেটা থেকে একজন ব্যবহারকারী তার স্মার্টফোন আনলক করতে ডিসপ্লের প্যাটার্নটি উদ্ধার করতে সক্ষম হন।
এ ব্যাপারে ড. আভিভ বলেন, ‘আমরা বুঝতে পারছি এই ডিভাইসগুলো আমরা যেভাবে ব্যবহার করি, তা প্রভাব ফেলতে পারে ডিভাইসগুলোর নিরাপত্তা ব্যবস্থায়। বাস্তবতা হচ্ছে, প্রথাগত কম্পিউটারের তুলনায় ভিন্নভাবে ব্যবহার করি আমরা এই ডিভাইসগুলো এবং এর সেন্সরগুলোই ফাঁস করে দিতে পারে গোপন সব তথ্য।
