ভিন্ন ভাষার বই পড়তে ‘অনুবাদক কলম’
বইপ্রেমীদের জন্য আইভি গাইড নামে লেখা ভাষান্তর করার উপযোগী কলম ডিজাইন করেছেন শি জিয়ান, সান জিয়াহাও ও লি কে। এতে বিদেশী ভাষায় রচিত বই পড়া যাবে সহজেই। ম্যাশএবল জানিয়েছে, বই পড়ার পাশাপাশি ভাষা শেখার জন্যও এ কলম ব্যবহার করা যাবে।
ওই তিন গবেষক কোন প্রতিষ্ঠানে কাজ করছেন, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ম্যাশএবল।
সূত্র জানিয়েছে, কলম এবং পেন্সিলের মাথায় বসানো ডিভাইসটির মাধ্যমে বোঝা যাবে ভাষা। এতে কোনো ছাপানো লেখার ওপর কলমটি ধরলে তা স্ক্যান হয়ে অনুবাদ করবে ডিভাইসটি। কলমের সঙ্গে সংযুক্ত স্ক্যানারটি চলবে বৈদ্যুতিক চার্জের মাধ্যমে। চার্জ দিতে সঙ্গে রয়েছে ইউএসবি চার্জার। অনুবাদের জন্য পাঠক কোন টেক্সটের ওপর কলম রেখে ট্রান্সলেটিং বাটন ক্লিক করে আন্ডারলাইন করতে পারবে টেক্সট।
শি জিয়ান, সান জিয়াহাও এবং লি কি এ ডিভাইসটির ডিজাইন তৈরি করেন। তারা জানান, পাঠক যাতে স্বাচ্ছন্দ্যে বই পড়া চালিয়ে যেতে পারেন সেজন্যে প্রয়োজনীয় শব্দের নিচে মার্ক করা যাবে।
যদিও ডিভাইসটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। ম্যাশএবল আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এটি পাঠকদের জন্য বিভিন্ন ভাষার তথ্য সমৃদ্ধ অভিধান সংযুক্ত করবে।
