২৪০ কোটি ব্যবহারকারী ও ৬৩ কোটি সাইটের ইন্টারনেট
২০১২ সাল ছিলো প্রযুক্তির বিকাশ ও নিত্য নতুন আবিষ্কারের বছর। প্রযুক্তির অভিনব পথ চলার বছরটিতে ফেইসবুক অতিক্রম করে শতকোটি ইউজারের মাইলফলক। ডিসেম্বরে মাইক্রোব্লগিং সাইট টুইটারেও যোগ হয় নতুন রেকর্ড। অগ্রগতির ধারায় তাদের সঙ্গে যোগ দিয়েছেন ২০ কোটি ব্যবহারকারী।
রয়াল পিংডম নামের একটি অনলাইন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে ২০১২ সালের তথ্য প্রযুক্তির বিভিন্ন চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা ম্যাশএবল। প্রতিবেদনে তারা জানিয়েছে, বছরটিতে বিশ্বজুড়ে ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহারকারীরর সংখ্যা ছিলো ২২০ কোটি। এর মধ্যে সবচেয়ে বেশি ই-মেইল ব্যবহারকারী গুগলের মালিকানাধীন জিমেইল-এর, যার গ্রাহক সংখ্যা ৪২ কোটি ৫০ লাখ।
৬৩ কোটি ৪০ লাখ ও ওয়েবসাইট রয়েছে ইন্টারনেটে। প্রতি বছর এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও পাঁচ কোটি ১০ লাখ ওয়েবসাইট। ২৪ কোটি ৬০ লাখ ডোমেইন রেজিস্ট্রেশন হয়েছে কেবল ২০১২ সালেই।
২০১২ সালে সার্চ জায়ান্ট গুগলে হিট হয় ১ লাখ ২০ হাজার কোটি বা এক দশমিক দুই ট্রিলিয়ন বার। সোশ্যাল মিডিয়াতেও ছিলো বেশ জমজমাট অবস্থা। ফেইসবুকে প্রতিদিন গড়ে ২৭০ কোটি লাইক জমা পড়েছে। টুইটারে প্রতিদিন লাইক জমা পড়েছে গড়ে ১৭ কোটি ৫০ লাখ বার।
বিশ্বজুড়ে ১৩০ কোটি স্মার্টফোন ব্যবহাকারীর সংখ্যা দাঁড়ায় ২০১২ সালে। এছাড়া প্রতিমাসে ইউটিউবে ৪০০ কোটি ঘণ্টা সময় কাটিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।
