২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮০ পাউন্ডে ব্ল্যাকবেরি জি১০

ব্ল্যাকবেরি নির্মাতা রিসার্চ ইন মোশন (রিম) নির্মিত অপারেটিং সিস্টেম ব্ল্যাকবেরি ১০ চালিত ব্ল্যাকবেরি জি১০ (Z10) স্মার্টফোনটি দেখাবে ৩০ জানুয়ারি। কিন্তু এর আগেই ফাঁস হয়ে যাচ্ছে স্মার্টফোনটির নানা গোপন তথ্য। সর্বশেষ জিএসএমঅ্যারিনা জানিয়েছে, কোনো মোবাইল ফোন ক্যারিয়ারের সঙ্গে চুক্তি ছাড়া স্মার্টফোনটির দাম হবে ৪৮০ পাউন্ড।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 02:42 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

সিমবিহীন ব্ল্যাকবেরি জি১০-এর দামটি ফাঁস হয়েছে ইউরোপের শীর্ষস্থানীয় মোবাইল ফোন খুচরা বিক্রেতা কারফোন অয়্যারহাউজ থেকে। ফাঁস হয়ে যাওয়া কারফোন অয়্যারহাউজের ডেটাবেসের একটি স্ক্রিনশট অনুযায়ী, স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৪৮০ পাউন্ড।

তবে সিমবিহীন ব্ল্যাকবেরি জি১০-এর দাম ৪৮০ পাউন্ড হলেও মোবাইল ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর সিমসহ প্যাকেজ হিসেবে কিনলে স্মার্টফোনটির দাম এর চেয়ে কম হবে বলে জানিয়েছে জিএসএমএরিনা।

এদিকে ব্ল্যাকবেরির নতুন মডেল নিয়ে একের পর এক গোপন তথ্য ফাঁস হতে থাকায় ৩০ জানুয়ারি রিম গ্রাহকদের আদৌ নতুন কিছু দেখাতে পারবে কিনা, সে ব্যাপারটি এখন প্রশ্নবিদ্ধ বলে জানিয়েছে জিএসএমঅ্যারিনা। স্মার্টফোনটির বিশেষ কোনো ফিচার যদি রিম এখনও গোপন রাখতে না পারে তবে ৩০ জানুয়ারির ইভেন্টটিতে ক্রেতাদের আশ্চর্য হবার মতো তেমন কোনো কিছু যে থাকবে না, তা অনেকটাই নিশ্চিত।