পাইরেটেড পণ্য বিক্রির অনুমতি চেয়ে আবদার!
ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া পাইরেটেড মিউজিক, মুভি ও সফটওয়্যার বিক্রির ওয়েবসাইট চালুর আবেদন জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর কাছে। বিবিসি জানিয়েছে ২৮ জানুয়ারি এজন্য ডব্লিউটিওতে হাজির হচ্ছে আবেদনকারীরা।
বিশ্বব্যাপী প্রচলিত মেধাসত্ত্ব আইন পাশ কাটিয়ে প্রাতিষ্ঠানিকভাবে চলচ্চিত্র, সঙ্গীত, গেইমস এবং সফটওয়্যার বিক্রির জন্য ডব্লিউটিও-এর কাছে অনুমোদন প্রত্যাশা করছে অ্যান্টিগুয়া।
যুক্তরাষ্ট্র কপিরাইট ও ট্রেডমার্ক আইনে একজনের উদ্ভাবিত পণ্য অন্য কেউ বিনা অনুমতিতে বাজারজাত করার বিরোধীতা করছে। এ উদ্যোগকে ‘সরকার অনুমোদিত পাইরেসি’ আখ্যা দিয়ে অ্যান্টিগুয়ার এ উদ্যোগের বিরুদ্ধে ডব্লিউটিওর কাছে অভিযোগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
