প্রশ্নবিদ্ধ স্কাইপ!
৪৫টি সংগঠন একত্র হয়ে স্কাইপ-এ ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ ব্যবস্থা এবং এর ওপর মার্কিন সরকারের প্রভাব বিস্তারিত জানানোর দাবি জানিয়েছে।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কতোটা নিরাপদ এবং ব্যবহারকারীদের ফোন কল বা টেক্সট মেসেজের নিরাপত্তা রক্ষা করতে কি পদক্ষেপ নেয়া হচ্ছে, এ প্রশ্নের সম্মুখীন হয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফটের মালিকানাধীন ভয়েস ও ভিডিও কলিং সার্ভিস স্কাইপ। বিবিসি জানিয়েছে, ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সসহ ৪৫টি সংগঠন একত্র হয়ে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ ব্যবস্থা এবং এর ওপর মার্কিন সরকারের কতোটা প্রভাব রয়েছে, তা বিস্তারিত জানানোর দাবি জানিয়ে চিঠি লিখেছে স্কাইপ কর্তৃপক্ষের কাছে।
ব্যবহারকারীদের গোপন তথ্য সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করার ব্যাপারটি ভেবে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে মাইক্রোসফটের পক্ষ থেকে।
এ ব্যাপারে মাইক্রোসফটের এক মুখপাত্র বলেন, ‘আমার চিঠিটি পর্যলোচনা করে দেখছি। ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ইন্ডাস্ট্রি পার্টনার এবং ২১১২টি দেশের সরকারের কাছে আমরা অঙ্গীকারবদ্ধ।’
বিশ্বব্যাপী ৬০ কোটিরও বেশি মানুষ ভয়েস কল করতে, টেক্সট এবং অডিও এবং ভিডিও মেসেজ পাঠাতে স্কাইপ ব্যবহার করেন। বর্তমানে মাইক্রোসফট উইন্ডোজ লাইভ মেসেঞ্জার ব্যবহারকারীদের স্কাইপে যুক্ত করানোর প্রক্রিয়া চলছে।
