বাংলাদেশে এলো আইম্যাক্স মোবাইল ফোন
নতুন একটি ব্র্যান্ডের নাম যুক্ত হলো দেশের মোবাইল ফোন বাজারে।
শনিবার ‘আইম্যাক্স’ মোবাইল ফোনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। নতুন মোবাইল ফোন ব্র্যান্ডের আমদানীকারক এনার্জি প্লাস কমিউনিকেশনস লিমিটেড।
আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনার্জি প্লাস জানিয়েছে, মোবাইল ফোনগুলো ২৭ জানুয়ারি থেকে বাজারে পাওয়া যাবে।
আইম্যাক্স-এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোকাররম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সিওও শাকিব আহমেদ, পরিচালক অপারেশন, সাহেদ ইবনে আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
