আসছে পাইরেট বে নিয়ে তৈরি তথ্যচিত্র
৮ ফেব্রুয়ারি জার্মানির বার্লিনে আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী প্রদর্শনী হবে ফাইল শেয়ারিং সাইট দি পাইরেট বে নিয়ে তৈরি তথ্যচিত্র ‘দি পাইরেট বে, অ্যাওয়ে ফ্রম কিবোর্ড’। সিনেট জানিয়েছে, বার্লিন প্রদর্শনীর পর অনলাইনেও মুক্তি পাবে তথ্যচিত্রটি।
৮২ মিনিটের তথ্যচিত্রটির শুরুটা হয়েছে পাইরেট বের প্রতিষ্ঠাতা ফ্রেডরিক নেইজ, গটফ্রিড সারথোলম ভার্গ এবং পিটার সানডের বিরুদ্ধে সুইডশ কর্তৃপক্ষের করা মামলার বিচার শুরুর আগের দিন থেকে। পাইরেট বে প্রতিষ্ঠাতাদের ওপর কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ করেছিলো সুইডিশ কর্তৃপক্ষ।
মামলায় এদের প্রত্যেকেই দোষী প্রমাণিত হন। প্রত্যেককে ১ বছরের কারাদ- দেয় আদালত এবং জরিমানা করে ৩৬ লাখ ডলার।
নির্মাতারা তথ্যচিত্রটি অনলাইনে ছাড়বেন ‘ক্রিয়েটিভ কমনস’ লাইনন্সভূক্ত করে। এর ফলে অন্যরা তথ্যচিত্রটি বিনামূল্যে শেয়ার করতে পারবেন এবং নিজেদের কাজে ব্যবহার করতে পারবেন। তবে তথ্যচিত্রটির অনলাইন মুক্তির দিনটি এখনও ঠিক করেননি নির্মাতারা।
