যুক্তরাজ্যে দুই অ্যানোনিমাস হ্যাকারের কারাদ্ণ্ড
পেপাল, মাস্টারকার্ড ও ভিসার মতো অর্থিক প্রতিষ্ঠানের ওপর পরিকল্পিত ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস’ বা ডিডিওএস আক্রমণ চালানোর অভিযোগ যুক্তরাজ্যে কারাদ্ণ্ড হলো দুই ‘অ্যানোনিমাস’ হ্যাকারের।
বিবিসি জানিয়েছে, নর্থদ্যাম্পটনের অধিবাসী ২২ বছরের ক্রিস্টোফার ওয়েদারহেড এবং ক্যাম্বারওয়েলের ২৮ বছরের অ্যাশলির রোডসকে যথাক্রমে ১৮ মাস ও ৭ মাস কারাবাসের শাস্তি দিয়েছে দেশটির আদালত।
‘অ্যানোনিমাস’ একটি হ্যাকার সংগঠনের নাম। ধারণা করা হয় সংঘবদ্ধভাবে হাকিং চালানোর ক্ষেত্রে বিশ্বে এটি প্রথম সারির সংগঠন।
সাম্প্রতিক সময়ে পশ্চিমা শক্তির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো হ্যাকারদের সংগঠন অ্যানোনিমাসের হয়ে যুক্তরাজ্যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর ওই আক্রমণ চালিয়েছিলো হ্যাকাররা। ওয়েদারহেড ও রোডসের শাস্তির রায় হলেও রায়ের জন্য অপেক্ষা করছেন মামলার আরকে বিবাদী চেস্টারবাসী ১৮ বছরের জ্যাক বিরশল।
পেপাল, মাস্টারকার্ড ও ভিসার মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো উইকিলিকস-এর সঙ্গে জড়িত লেনেদেন করতে অস্বীকৃতি জানানোয় প্রতিষ্ঠানগুলোর ওপর প্রতিশোধ নিতে ‘অপারেশন পেব্যাক’ নাম আক্রমণ চালিয়েছিলো অ্যানোনিমাস হ্যাকাররা। ২০১০ সালের ১ অগাস্ট থেকে ২০১১ সালের ২২ জানুয়ারির মধ্যে অ্যানোনিমাসের পক্ষে এই আক্রমণে অংশ নিয়ছিলেন হ্যাকাররা।
পেপালের দেয়া তথ্য অনুযায়ী, হ্যাকারদের ওই আক্রমণে ৩৫ লাখ পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছিলো প্রতিষ্ঠানটির।
