২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তি প্রতিভা বিষয়ে রিয়ালিটি শো বানাচ্ছেন জিম পারসনস

প্রযুক্তি প্রতিভা তুলে ধরতে নতুন রিয়ালিটি শো বানাচ্ছেন ‘দি বিগ ব্যাং থিওরি’ খ্যাত হলিউডি অভিনেতা জিম পারসনস। সিনেট জানিয়েছে, নতুন রিয়ালিটি শো-এর আইডিয়াটি পারসনস পেয়েছেন থ্যাংকআর চ্যানেল (ঞঐঘকজ পযধহহবষ)-এর ইউটিউব শো ‘প্রডিজি’ দেখেই। ইউটিউব চ্যানেলটির রয়েছে এক লাখেরও বেশি গ্রাহক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 04:20 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

এক বিবৃতিতে পারসনস বলেন, ‘প্রোডিজির প্রথম পর্বটি কয়েক মিনিট দেখেই ডিজিটাল সিরিজটিকে টেলিভিশন দর্শকদের সামনে নিয়ে আসতে চাইছিলাম আমি। এই ক্ষুদে প্রতিভাদের দৈনন্দিন জীবনে নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই টেলিভিশন শোয়ের মতোই মানুষকে অনুপ্রেরণা ও আনন্দের যোগান দেয়।’

পারসনসের রিয়ালিটি শোটিতে অংশ নেয়া একাধিক ক্ষুদে প্রযুক্তি প্রতিভার মধ্যে রয়েছেন ১৪ বছর বয়সি প্রেগ্রামার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার সান্তিয়াগো গনজালেস। ইতোমধ্যেই ১৫টি আইওএস অ্যাপ বানিয়েছেন গনজালেস। আরো থাকবে সিয়েরা লিওনের ১৫ বছর বয়সি ইঞ্জিনিয়ার কেলভিন ডো। জঞ্জাল থেকে খুঁজে পাওয়া যন্ত্রাংশ দিয়েই পুরো একটি রেডিও স্টেশন তৈরি করেছেন ডো।

বাস্তব জগতের প্রতিভাদের অতিথি হিসেবে উপস্থিতির জন্য সুনাম রয়েছে বিগ ব্যাং থিওরির। ২০১০ সালে টিভি শোটিতে হাজির হয়েছিলেন টেক জায়ান্ট অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। আর ২০১২-তে অতিথি হিসেবে এসেছিলেন নোবেল জয়ী পর্দার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।