২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শুরুতেই স্যামসাং ও সনির নতুন ট্যাবলেট

২০১৩ সাল শুরু হতে না হতেই নতুন দুই ট্যাবলেট নিয়ে হাজির টেক জায়ান্ট স্যামসাং ও সনি। ইতোমধ্যেই বাজারে এসেছে সনির নতুন এক্সপেরিয়া ট্যাবলেট এস। আর স্যামসাংয়ের নতুন ট্যাবলেট গ্যালাক্সি নোট ৮ এখনও বাজারে না আসলেও ফেব্রুয়ারি মাসে শেষের দিকে ট্যাবলেটটি ক্রেতাদের প্রথমবারের মতো দেখানো হবে বলে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটির এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ম্যাশএবল।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 11:58 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

স¤প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত এক অনুষ্ঠানে ফেব্রুয়ারি মাসেই গ্যালাক্সি নোট ৮ দেখানো হবে বলে জানিয়েছেন, স্যামসাংয়ের মোবাইল বিজনেস বিভাগের প্রেসিডেন্ট জং-কিউ শিন। ফেব্রুয়ারি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন ট্যাবলেটটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি। ট্যাবলেটটি সরাসরি প্রতিদ্বন্দ্বীতা করবে অ্যাপলের আইপ্যাড মিনির সঙ্গে।

এদিকে এশিয়ার আরেক ইলেকট্রনিক ডিভাইস নির্মাতা সনি বাজারে ছেড়েছে এক্সপেরিয়া সিরিজের এক্সপেরিয়া ট্যাবলেট এস। সনির ট্যাবলেট এসের আপগ্রেডেড ভার্সন এক্সপেরিয়া ট্যাবলেট এস।

ইয়াহু নিউজ জানিয়েছে, এক্সপেরিয়া ট্যাবলেট এসের মূল বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এনভিডিয়ার টেগরা থ্রি কোয়াড কোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ৪.০.৩ আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম। সনির নতুন ট্যাবলেটটি ‘স্পø্যাশ প্রুফ’, অর্থ্যাৎ পানি পড়লেও ঠিক থাকবে ট্যাবলেটটি। তবে পানি যেন ট্যাবলেটের ভেতরে চলে না যায়, সেজন্য লাগিয়ে রাখতে হবে ডিভাইসটির সবগুলো কানেক্টরের প্লাগ।

সনি এক্সপেরিয়া ট্যাবলেটের দু’টি মডেল বাজারে ছেড়েছে। ১৬ জিবি এবং ৩২ জিবি ইন্টারনাল মেমোরির দু’টি ট্যাবলেটেই আছে থ্রি-জি এবং ওয়াই-ফাই সুবিধা। এছাড়াও, কেবল ওয়াই-ফাই সংযোগের ১৬ জিবি মেমোরির আরেকটি মডেলও বাজারে পাওয়া যাচ্ছে।