২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালাক্সি ট্যাবলেটে এলো জেলি বিন

স্যামসাংয়ের গ্যালাক্সি নোট এবং গ্যালাক্সি ট্যাব ২-এ যোগ হলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ আপডেট জেলি বিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জায়েদ/ওএসপি/এইচবি, বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 02:39 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

স্যামসাংয়ের তুমুল জনপ্রিয় ট্যাবলেট গ্যালাক্সি নোট ১০.১ এবং গ্যালাক্সি ট্যাব ২-তে যোগ হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.১, যার বাণিজ্যিক নাম জেলি বিন। ম্যাশএবল জানিয়েছে, অপারেটিং সিস্টেম আপগ্রেড হওয়ায় ট্যাবলেট দু’টির মাল্টিটাস্কিং এবং এস পেন স্টাইলাস ফিচার আরো উন্নত হয়েছে বলে দাবি করছে স্যামসাং।

নতুন অপারেটিং সিস্টেমের বদৌলতে গ্যালাক্সি ১০.১-এর মাল্টিটাস্কিং ফিচারে যোগ হয়েছে নতুন ক্যাসকেড ভিউ ফিচার। নতুন ক্যাসকেড ভিউ ব্যবহার করে ইচ্ছেমতো মাল্টিপল ভিউয়ে অ্যাপ্লিকেশন রিসাইজ, মুভ বা পিন করা যাবে।

আর এয়ার ভিউ ব্যবহার করে অ্যাপ্লিকেশন না খুলেই ভিডিও, ইমেইল অ্যাটাচমেন্ট আর ফটোর মতো কনটেন্ট দেখা যাবে। অন্যান্য নতুন ফিচারের মধ্যে আছে, গ্যালাক্সির হ্যান্ডরাইটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করে হাতে লেখা নোট মেইল করার সুযোগ।