জিপিএস ট্র্র্যাক হলো অ্যাসাঞ্জের পার্সেল
অনলাইনে গোপন নথি প্রকাশ করে সাড়াজাগানো সাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কাছে পাঠানো একটি পার্সেল নিয়ে সরগরম মিডিয়া প্রাঙ্গণ। জানিয়েছে বিবিসি।
বুধবার জুলিয়ান অ্যাসাঞ্জের কাছে একটি পার্সেল পোস্ট করেন দুই সুইডিশ শিল্পী। পার্সেলটিতে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকিং এবং লাইভ ওয়েব ক্যাম ব্যবহার করা হয়েছে। এরপর পার্সেলটির যাত্রাপথের বিভিন্ন সময়কার অবস্থা পর্যবেক্ষণ করছেন তারা। পার্সেল প্রেরক দোমাগজ স্মোলজো এবং কারমিন উইসকফ পার্সেলটি সম্পর্কে বিভিন্ন আপডেট তথ্য অনলাইনে প্রকাশ করেছেন।
বিবিসিতে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পার্সেলটি দূতাবাস পৌঁছেছে বলে জানিয়েছেন তারা। এ সময় পার্সেলটি নিরাপত্তার জন্য চেক করা হবে বলে ধারণা করছেন তারা।
গত সাত মাস ধরে মি. অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডরিয়ান দূতাবাসে আশ্রয় নিয়েছেন। সুইডেনে তার বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ করা হলেও তিনি তা অস্বীকার করেছেন।
বুধবার লন্ডনের পূর্ব অঞ্চলের একটি পোস্ট অফিসের মাধ্যমে অ্যাসাঞ্জকে পার্সেলটি পাঠান এই দুই সুইডিশ।
