২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ফোরজি ইন্টারনেট আনছে ভিডিওকন

এয়ারটেলের পর এবার ভারতে মোবাইল ফোন নেটওয়ার্কভিত্তিক চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট সেবা দেয়ার কথা জানিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা ভিডিওকন। খবর জানিয়েছে টেকট্রি।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 06:51 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

ভিডিওকন এবছরই ভারতে ফোরজি ইন্টারনেট সেবা চালুর কথা জানিয়েছে। কোম্পানিটি প্রত্যাশা করছে তারা ১৮০০ মেগাহার্জ তরঙ্গে ইন্টারনেট সার্ভিস দেবে।

ভিডিওকনের এ সেবার আওতায় টুজি এবং থ্রিজি ব্যবহারের সুযোগও থাকবে। ঝাড়খ-, বিহার, গুজরাট, মধ্য প্রদেশ, ছত্তিসগড় এবং হরিয়ানাতে এ সেবা দেবে তারা। এছাড়াও ভারতে এয়ারসেল ও টিকোনা ডিজিটাল শীঘ্রই ফোরজি ইন্টারনেট চালুর পরিকল্পনা করেছে।

এফডিডি এলটিই প্রযুক্তিতে কাজ করবে ফোরজি টেকনোলজি। ফোরজি ইন্টারনেটে উচ্চগতির ডেটা ট্রান্সফারের সঙ্গে গেইমিং ও ওয়েব অ্যাকসেসেও গতি বাড়বে।