২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ‘গার্লফ্রেন্ড’ বানিয়ে দেবে ওয়েবসাইট!

ভার্চুয়াল জগতে আকর্ষণীয় নতুন গার্লফ্রেন্ড বানিয়ে পুরনো প্রেমিকা আর বন্ধুদের ঈর্ষাকাতর করতে চান? কোনো চিন্তা নেই, আপনার জন্যই আছে ব্রাজিলিয়ান ওয়েবসাইট নামোরোফেইকডটকম (NamoroFake.com.br)। ফক্স নিউজ জানিয়েছে, মাত্র ২০ ডলার খরচ করলেই ওয়েসাইটটি বানিয়ে দেবে নকল গার্লফ্রেন্ডের ফেইসবুক অ্যাকাউন্ট, বাস্তবে যাদের অস্তিত্বই নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 12:29 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

ওয়েবসাইট বানানোর তালিকায় পুরুষ গ্রাহকদের তালিকাটি বেশ বড় বলেই দাবি নামোরোফেইকডটকম সাইটটির সঙ্গে সংশ্লিষ্টদের। ফেইসবুক প্রোফাইলের মাধ্যমে নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে ডেটিং করছে, এমন ধারণা দিয়ে পুরনো প্রেমিকাদের ঈর্ষান্বিত করতে নাকি উঠেপড়ে লেগেছেন ওই তালিকার অনেকেই।

তবে সাইটটি থেকে তৈরি করা সবগুলো ফেইসবুক অ্যাকাউন্ট কল্পনাপ্রসূত এবং বাস্তবের কোনো মানুষের সঙ্গে মিল রেখে তৈরি নয় বলেই দাবি সংশ্লিষ্টদের।

আপাতত তাদের সেবাটি পুরুষ গ্রাহকদের মধ্যে সীমিত থাকলেও খুব শিগগিরই নারী গ্রাহকদের জন্যেও নকল বয়ফ্রেন্ডের ফেইসবুক অ্যাকাউন্ট বানিয়ে দেয়া হবে বলে জিওয়ান নিউজ সাইটকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাইটটির নির্মাতা ফাভিও এসটেভাম।