২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাফ সার্চ শুরুর আগেই ঠিক করুন ফেইসবুক প্রাইভেসি

সোশ্যাল নেটওয়ার্ক ফেইসবুকের নতুন ‘গ্রাফ সার্চ’ ফিচারটি পুরোপুরি চালু হবার আগেই ফেইসবুক ফ্রেন্ডদের মধ্যে যারা ঠিক কাছের মানুষ নয় বা ‘ফ্রেন্ড অফ ফ্রেন্ড’ এমন কেউ যেন চাইলেই আপনার প্রোফাইল থেকে ব্যক্তিগত তথ্যগুলো দেখে নিতে না পারে, সেজন্য প্রাইভেসি সেটিংয়ে আনতে পারেন ছোট্ট তিনটি পরিবর্তন। ফক্স নিউজ জানিয়েছে, এতে গ্রাফ সার্চ ব্যবহার করলেও অনাকাক্সিক্ষত ইউজারদের কাছ থেকে অনেকটাই নিরাপদ থাকবে আপনার ফেইসবুকের তথ্যগুলো।

আব্দুল্লাহ জায়েদ

প্রদায়ক, প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

প্রথমেই ফেইসবুকে সার্চ করে কারা আপনাকে খুঁজে পাবে, সে ব্যাপারটা ঠিক করে নিতে পারেন। বন্ধুদের বন্ধুরা যেনো আপনাকে খুঁজে না পায়, সেজন্যে প্রোফাইলের ডান দিকে লক আইকনে ক্লিক করুন। এরপর এডিট করুন ÔWho can look up your timeline by nameÕ, ড্রপ ডাউন মেন্যু থেকে সিলেক্ট করুন ‘ফ্রেন্ডস’। ব্যাস হয়ে গেলো।

দ্বিতীয়ত, নিজের অ্যাকটিভিটি লগটি চেক করে দেখতে পারেন। ট্যাগ করা ছবি বা পোস্টগুলোর মধ্যে কোনোটা নিজের অ্যাকাউন্টে রাখতে না চাইলে, রিমুভ করে দিন। প্রোফাইলের লক আইকনে ক্লিক করে ÔReview all your posts and things you're tagged inÕ থেকে অ্যাকটিভিটি লগের অনাকাঙ্খিত ছবি বা পোস্ট কারা দেখতে পারবে, তা ঠিক করে নিন অথবা ট্যাগ রিমুভ/রিপোর্ট করতে পারেন।

তৃতীয়ত, চাইলেই ফেইসবুক পোস্টগুলো কোন কোন ফ্রেন্ড দেখতে পারবে, তা ঠিক করে দেয়া যায়। পুরনো পোস্টগুলোর ব্যাপারেও একই কাজ করতে চাইলে প্রোফাইলের লক আইকনটিতে গিয়ে ক করে ÔLimit the audience for old posts on your timelineÕ লিমিট পাস্ট পোস্ট-এ ক্লিক করুন। এরপর লিমিট ওল্ড পোস্টে ক্লিক করুন, ব্যাস কাজ শেষ।