২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে মাসে আসতে পারে প্লেস্টেশন ফোর

এ বছরের মে মাসেই আসতে পারে প্রযুক্তিপণ্য নির্মাতা সনির গেইমিং কনসোল প্লেস্টেশনের নতুন মডেল প্লেস্টেশন ফোর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউ জটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 09:53 AM

Updated : 25 Apr 2022, 06:16 PM

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সনির ডেপুটি জেনারেল ম্যানেজার অফ হোম এন্টারটেইনমেন্ট হিরোশি সাকামোটো এমন ইঙ্গিতই দিয়েছেন বলে জানিয়েছে ইয়াহু নিউজ।

সম্প্রতি চিলির নিউজ ওয়েবসাইট ইমোলকে দেয়া এক সাক্ষাৎকারে সাকামোটো জানিয়েছেন, মে মাসেই সনির নতুন প্রজন্মের গেইমিং কনসোল নিয়ে ঘোষণা আসতে পারে। যদিও সনি এবং মাইক্রোসফট উভয়ই এ বছরের জুন মাসে ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপো (ইথ্রি)-এ নতুন প্রজন্মের গেইমিং কনসোল দেখাবে বলেই ধারণা করা হয়েছিলো।

জুনের আগেই প্লেস্টেশন ফোরের ঘোষণা দিলে এক্সবক্স ৭২০-এর তুলনায় বেশি প্রচারণা পাবে সনির গেইমিং কনসোলটি। তবে এক্সবক্সের নতুন মডেলটি বাজারে আসলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে প্লেস্টেশন ফোর।

ইমোলকে দেয়া সক্ষাৎকারে সাকামোটো বলেন, ‘ঘোষণাটি আসতে পারে জুন মাসে ইথ্রিতে বা তারও আগে মে মাসেই। মাঝের সময়টায় আমরা সবাই ভালো কোনো খবর দেবার আশা করছি। তবে অন্তত মে পর্যন্ত অপেক্ষা আমাদের করতেই হবে।