ফেইসবুকে এলো সোশ্যাল সার্চ টুল
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মঙ্গলবার ‘সার্চ গ্রাফ’ নামের নতুন ফিচার ফেইসবুকে যুক্ত করেন বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ফেইসবুকের প্রধান কার্যালয়ে জাকারবার্গ আনুষ্ঠানিকভাবে নতুন এ ফিচারটি উদ্বোধন করেন। তিনি বলেন, আমি মনে করি এটা গুগলের মতো ওয়েব সার্চ না। তাছাড়া আমরা গুগলকে চ্যালেঞ্জও করছি না। যদিও ফেইসবুক মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন স্থানের গ্রাফ প্রদর্শন করতে সহায়ক হবে সার্চ ইঞ্জিন বিং। তাছাড়া ফেইসবুকের এ অপশনটির মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ একে ওয়েব সার্চ হিসেবে ব্যবহার করবে এটাও আমি মনে করি না। এছাড়া ফেইসবুকের বিভিন্ন ব্যক্তি ও স্থান বিষয়ক তথ্য গ্রাফ আকারে প্রদর্শনের জন্য ফিচারটিতে ছবি, স্ট্যাটাস আপডেট এবং লোকেশন ডেটা থাকার কথা জানিয়েছেন জাকারবার্গ।
ধরুন হ্যারি পটার সম্পর্কে জানতে চাইলে। সার্চ গ্রাফে ভৎরবহফং যিড় ষরশব ঐধৎৎু চড়ঃঃবৎ লিখে সার্চ করলেই সে তথ্য প্রদর্শন করবে ফেইসবুক। এভাবেই বিভিন্ন স্থাপনা বা ছবি সম্পর্কে জানা যাবে।
বেটা ভার্সন হওয়ায় এখনো ফিচারটি সংক্ষিপ্ত পরিসরে তথ্য প্রদর্শন করছে বলে জানিয়েছেন এর ডেভেলপার ও গুগল ম্যাপের সহপ্রতিষ্ঠাতা লারস রাসমুসেন। তিনি বলেন, গ্রাফ সার্চে শুধু ফেইসবুকে শেয়ার করা কনটেন্টগুলো দেখা যাবে।
