২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাজেট এলো ভোজন রসিকদের জন্য

যারা বাড়তি খাবারের লোভ সামলাতে না পেরে স্থ‚ল হয়ে যাচ্ছেন, তাদের জন্য নতুন প্রযুক্তি এনেছেন বিজ্ঞানীরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 05:11 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

 খাওয়ার পর ভাল্বের সাহায্যে পাকস্থলী থেকেই এক তৃতীয়াংশ খাবার কমিয়ে ফেলার অ্যাসপায়ার অ্যাসিস্ট নামের এ প্রযুক্তিটির বিষয়ে বিস্তারিত জানিয়েছে ম্যাশএবল। এ প্রযুক্তিতে পাকস্থলীতে সার্জারি করে স্থাপিত ভাল্বের মাধ্যমে খাওয়ার ২০ মিনিট পরই এক তৃতীয়াংশ খাবার ফেলে দেয়া যাবে। এজন্য টয়লেটে গিয়ে ভাল্বের সুইচ অন করে খাবারটি ফেলে দেয়া যাবে। এতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ১০ মিনিট। অ্যাসপায়ার অ্যাসিস্ট নামের এ গ্যাজেটটি ওজন কমাতে কার্যকর বলেই গবেষণায় প্রমাণিত হয়েছে। এ প্রযুক্তি নিয়ে পরীক্ষামূলকভাবে ২৪ জন স্থূলদেহী ইউরোপিয়ানের ওপর গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী অধিকাংশেরই ওজন কমেছে ৪৫ পাউন্ড করে। অ্যাসপায়ার অ্যাসিস্ট-এর উদ্ভাবক ডিন কামিন সম্প্রতি গ্যাজেটটির পেটেন্ট করেছেন। এছাড়াও গ্যাজেটটি আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন-এর অনুমোদনের অপেক্ষায় আছে।