বায়োফিউয়েলেও দূষণ
বায়োফিউয়েল আগে পরিবেশবান্ধব মনে করা হলেও নতুন গবেষণায় তা নাকচ হয়ে গেছে।
আগে বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী করা হতো কয়লা ও খনিজ তেলের মতো জীবাশ্ম জ্বালানীকে। অন্যদিকে পপলার, উইলো বা ইউক্যালিপটাস গাছের মতো বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয় বায়োফিউয়েল, যা আগে পরিবেশবান্ধব মনে করা হলেও নতুন গবেষণায় তা নাকচ হয়ে গেছে বলে জানিয়েছে রয়টার্স।
ইংল্যান্ডের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির এক গবেষণায় অংশগ্রহণকারী নিক হিউইট বলেন, বায়োফিউয়েলে কার্বন ডাই-অক্সাইড নির্গমনের হার কম। এটা তুলনামূলক ভালো হলেও বায়ু যে দূষণ করে তা এখন প্রমাণিত।
খনিজ তেল ও কয়লার বিকল্প জ্বালানী হিসেবে বায়োফিউয়েলের ব্যবহার বাড়ছে। তবে খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধির জন্যেও বায়োফিউয়েলকে দায়ী করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের পরিকল্পনাধীন বায়োফিউয়েলের জন্য ১৫০ কোটি ডলারের গম ও ভূট্টা উৎপাদন কমে যাবে বলে গবেষণায় জানানো হয়।
হিউইট রয়টার্সকে বলেন, প্রচুর বায়োফিউয়েল উৎপাদনের পরও চীন এবং যুক্তরাষ্ট্রের বাতাস দূষিত হচ্ছে।
