২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন হবে বৃহত্তম বাজার: অ্যাপল সিইও

মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক একটি চীনা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় বাজার হবে চীন। খবর অরেঞ্জ নিউজ-এর।

প্রযুক্তি ডেস্ক

ফজলে আজিম, প্রদায়ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 10:29 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

সম্প্রতি চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে কুক বলেন, ‘চীন আমাদের জন্য দ্বিতীয় বৃহত্তম বাজার। শীঘ্রই এটি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বৃহত্তম বাজারে পরিণত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

মি. কুক চীনের নীতিনির্ধারণী কর্তৃপক্ষের সঙ্গে ও রাষ্ট্র মালিকানাধীন ফোন কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য চীন সফর করছেন।

সিনহুয়া জানিয়েছে, চীনের মতো বাজারের জন্য কম দামের আইফোন তৈরির গুজব বিষয়ে মি. কুক কোনো মন্তব্য করেননি।