সিইএস কাঁপাচ্ছে রেজার এজ গেইমিং ট্যাবলেট
লাস ভেগাসের সিইএস-এ গেইমিং ডিভাইস নির্মাতা রেজার আনলো এজ পিসি গেইমিং ট্যাবলেট।
কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ গেইমিং ডিভাইসগুলো সাধারণত পর্দার আড়ালেই থেকে যায়। ব্যতিক্রম যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের সিইএস ২০১৩। সিনেট জানিয়েছে, এবারে এনভিডিয়া হ্যান্ডহেল্ড অ্যান্ড্রয়েড গেইমিং ডিভাইস শিল্ড দেখানোর পর গেইমিং ডিভাইস নির্মাতা রেজার আনলো এজ পিসি গেইমিং ট্যাবলেট।
রেজার এজ চলবে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম, ইনটেল কোর আই ফাইভ বা কোর আই সেভেন অপারেটিং সিস্টেম এবং এনভিডিয়ার জিফোর্স গ্রাফিক্স কার্ডে। বাইরে থেকে দেখতে আর দশটি ট্যাবলেটের মতো হলেও ভেতরে পুরোদস্তুর হার্ডকোর গেইমিং মেশিন রেজার এজ গেইমিং ট্যাবলেট।
রেজার এজ ট্যাবলেটের সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হলো এর আনুষঙ্গিক যন্ত্রপাতি। এর বদৌলতে কয়েকটি আলাদা মোডে চালানো যাবে ট্যাবলেটটি। হ্যান্ডহেল্ড ডুয়াল কন্ট্রোলার কেসের গেইমিং কনসোলের বাটন আর কন্ট্রোলার স্টিকের বদৌলতে ট্যাবলেটটি পরিণত হবে হ্যান্ডহেল্ড গেইমিং ডিভাইসে।
টিভির সঙ্গে সংযোগ দিয়ে এক্সবক্স ৩৬০-এর কন্ট্রোলার ব্যবহার করে গেইম খেলার জন্য রয়েছে এইচডিএসআই এবং ইউএসবি কানেক্টরের বিশেষ ডক। আর কিবোর্ড ব্যবহার করলে ট্যাবলেটটি পরিণত হবে গেইমিং হাইব্রিড ডিভাইসে।
কিবোর্ড এবং গেইম প্যাড অ্যাকসেসরিস-এর সবগুলোই সাপোর্ট করে আলাদা ব্যাটারি। তবে ট্যাবলেটটি ব্যবহারের জন্য ৪০ ওয়াটের অতিরিক্ত একটি ব্যাটারি কিনে নিলেই ভালো করবেন গেইমাররা। শুধু ট্যাবলেট হিসেবে ব্যবহার করলে এজ ট্যাবলেটটির চার্জ থাকবে ২ ঘণ্টা আর গেইম খেললে থাকবে এর অর্ধেক সময়। এক্ষেত্রে বাড়তি ৪০ ওয়াটের ব্যাটারি ব্যবহার করে ২ থেকে ৪ ঘণ্টা খেলা যাবে।
এজ ট্যাবলেটের কোর আই ফাইভ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি হার্ড ডিস্কের মূল মডেলটির দাম হবে ৯৯৯ ডলার। আর কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি হার্ড ডিস্কের এজ প্রো মডেলটির দাম হবে ১,২৯৯ ডলার। রেজারের নিজস্ব ওয়েবসাইট আর অনলাইন বিক্রেতাদের কাছে ট্যাবলেটটি পাওয়া যাবে এ বছরের শুরু থেকেই।
