২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ড্রাইভারবিহীন গাড়ি আনছে টয়োটা

আগামী সপ্তাহে প্রযুক্তি বিষয়ক সম্মেলন ‘কনজিউমার ইলেকট্রিক শো’ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। এতে অংশ নেবে বিশ্বের সব নামী প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। বিভিন্ন কোম্পানি দেখাবে তাদের উদ্ভাবিত আধুনিক প্রযুক্তির নানা পণ্য। খবর বিবিসির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2013, 08:40 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

আগামী সপ্তাহে প্রযুক্তি বিষয়ক সম্মেলন ‘কনজিউমার ইলেকট্রিক শো’ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে। এতে অংশ নেবে বিশ্বের সব নামী প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। বিভিন্ন কোম্পানি দেখাবে তাদের উদ্ভাবিত আধুনিক প্রযুক্তির নানা পণ্য। খবর বিবিসির।

‘কনজিউমার ইলেকট্রিক শো’ সামনে রেখে টয়োটা ইতোমধ্যে তাদের উদ্ভাবিত ড্রাইভারবিহীন গাড়ির প্রটোটাইপ প্রকাশ করেছে একটি ভিডিও ফুটেজে। ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এ প্রযুক্তির সম্ভাবনার কথা জনিয়েছেন টয়োটার মুখপাত্র। রাস্তার অবস্থা পর্যবেক্ষণ করতে গাড়িতে রেডার ও ভিডিও ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। টয়োটা একে ইন্টিলিজেন্ট ট্রান্সফোর্ট সিস্টেম (আইটিএস)-এর গাড়ি বলে অভিহিত করেছে।

অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে এ ধরনের গাড়ি অন্যান্য গাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারবে। এমনকি রাস্তায় লাল বাতির সংকেত আসলে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে থেমে যাবে। একই সঙ্গে ওই গাড়ি রাস্তায় চলাচলরত মানুষ  কিংবা রাস্তার ওপর কোন কিছু পড়ে থাকলে তা-ও শনাক্ত করবে বিশেষ ধরনের সেন্সর। টয়োটা জানিয়েছে, এ ধরনের গাড়ি ব্যবহারের ফলে সড়ক দুর্ঘটনার সংখ্যা শূন্যে নেমে আসবে।