২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওয়েবসাইট চালু

মোহামেডান স্পোর্টিং ক্লাব দৃষ্টি নন্দন ওয়েবসাইট চালু করেছে। দেশের শীর্ষ স্থানীয় এই ক্রীড়া সংগঠনের নিজস্ব সাইটটিতে ক্লাব সম্পর্কে বিস্তারিত তথ্য এবং বিভিন্ন অনুষ্ঠানের খবর পাওয়া যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2006, 05:00 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

সাইটটির ঠিকানা: www.mohammedansc.com।

এই প্রথম দেশের কোনো ক্রীড়া সংগঠন নিজস্ব ওয়েব সাইট চালু করলো।

ক্লাবের অতিরিক্ত সহকারি সম্পাদক মোস্তাকুর রহমান বিডিনিউজকে জানান, ইংরেজীর পাশাপাশি খুব শিগগিরই প্রকাশ করা হচ্ছে সাইটটির বাংলা ভার্সন।

সাইটটি ভিজিট করে দেখা যায়, এতে মোহামেডান ক্লাব সম্পর্কে নানা তথ্য ছাড়াও পাওয়া যাবে ক্লাবের সকল সাবেক ও বর্তমান খেলোয়াড়ের প্রোফাইল।

এর ইন্টারফেসে প্রতিটি খেলার তথ্যের জন্য রয়েছে আলাদা আলাদা অপশন। সাংবাদিকদের জন্য সাইটটিতে যোগ করা হয়েছে নিউজ রুম। পাশাপাশি সাইটটির ফটো গ্যালারিতে ক্লাবের বিভিন্ন খেলা ও অনুষ্ঠানের ছবিও পাওয়া যাবে। 

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা হয় ১৯৩৬ সালে।