২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি খরচ সাশ্রয়ে নতুন প্রযুক্তির উদ্ভাবন

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাজরামিনা ও বিজুলিয়া গ্রামের তিন কৃষক এলপি গ্যাসের সাথে ডিজেলের মিশ্রন ঘটিয়ে ৪০ ভাগ জ্বালানি সাশ্রয়ের নতুন এক সফল পদ্ধতি উদ্ভাবন করেছেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 06:29 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

তারা এলপি গ্যাসের সাথে ডিজেলের মিশ্রন করে তা শ্যালো মেশিনে ব্যাবহার করে ঘন্টা প্রতি ১৪ টাকা সাশ্রয় করেছেন।

তবে অন্য একজন কৃষক বলেন, পাওয়ার ট্রিলারে এই প্রযুক্তি ব্যাবহার করে তিনি জ্বালানি সাশ্রয় করতে পারেননি।

বিজুলিয়া গ্রামের মো. সেলিম এবং হাজরামিনা গ্রামের আব্দুল খালেক ও নজরুল ইসলাম জানান, তারা মাত্র একটি গ্যাস সিলিন্ডার ও ২০ লিটার ডিজেল ব্যাবহার করে একটানা ৮৫ ঘন্টা পানি উত্তোলনের জন্য শ্যালো মেশিন চালিয়েছেন।

এতে করে এলপি গ্যাস ও ডিজেলের মূল্য এক হাজার ৩৬০ টাকা ব্যায় হয়েছে। এতে ঘন্টাপ্রতি সেচ ব্যায় দাঁড়ায় ১৬ টাকা।

অপরদিকে শুধু ডিজেল দিয়ে চালাতে ৮৫ ঘন্টায় ৮০ লিটার ডিজেল প্রয়োজন হত। যাতে ঘন্টা প্রতি ব্যায় দাড়ায় ২৯ টাকা।

এদিকে বিজুলিয়া গ্রামের রিপন মিয়া নতুন প্রযুক্তিতে ১২ হর্স পাওয়ারের পাওয়ারট্রিলার ব্যাবহার করে পানি উত্তোলন করে তেমন কোন সাশ্রয় করতে পারেননি।

জেলার মহেশপুরের যাদবপুর বাজারের মেকানিক মেজবাহ উদ্দিন ভারতে তার শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে এ প্রযুক্তি শিখে আসেন, যা তিনি সেচ যন্ত্রে সংযোজন করেন।

তবে অভিজ্ঞরা বলছেন প্রযুক্তিটি নিয়ে বিস্তারিত কারিগরি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে।