ইউটিউব এর ভিডিও হত্যাকাণ্ডের সূত্র হিসেবে কাজে লাগিয়েছে পুলিশ
জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে পাঠানো একটি ভিডিওসূত্র এক হত্যাকারীকে খুজে পেতে কানাডিয়ান পুলিশকে সহায্য করলো ।
গত বৃহস্পতিবার হ্যামিলটনের দক্ষিণ অন্টারিও সিটি পুলিশের দেয়া ভাষ্যমতে, তারা ইউটিউব থেকে ১ মিনিট ১২ সেকেণ্ড দৈর্ঘ্যরে একটি ভিডিওক্লিপ নামিয়েছেন যাতে সন্দেহভাজন লোকটিকে একটি স্থানীয় নাইট ক্লাবের এক কনসার্টে দেখা গেছে।
পুলিশের উচ্চপদস্থ এক কর্তা জর্জ লাসো এক সংবাদ সম্মেলনে বলেন, এই প্রথম কোনো তদন্ত যেখানে হ্যামিলটন পুলিশ ওয়েবে পাঠানো ভিডিও ব্যবহার করলো ।
ভিডিও ক্লিপটিতে ২৪ বছরের জর্জ গ্যালোকে ‘JOKER’ লেখা একটি বেজবল ক্যাপ পরিহিত অবস্থায় দেখা যায়। গ্যালো গত বৃহস্পতিবার পুলিশের কাছে ধরা দেয়। হত্যার উদ্যোগ ও দ্বিতীয় মাত্রার হত্যাকাণ্ডের অভিযোগে সে একজন আসামী।
গ্যালোর বিরূদ্ধে অভিযোগ, নভেম্বর কনসার্টে পর সে পার্কিং লটে ২২ বছর বয়স্ক রায়ান মিলনার এবং তার বন্ধুকে ছুড়ি দিয়ে আঘাত করে। পুলিশ জানায় আঘাতের কিছুক্ষণ পরই মিলনার মারা যায়। তবে তার বন্ধু বেঁচে থাকলেও এখনো পুরোপুরি সুস্থ্য নয়।
ভিডিওটি দেখতে চাইলে http://www.youtube.com/watch? এই ঠিকানায় ক্লিক করুন।
