২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেটে বাংলা অভিধান

এবার ইন্টারনেটে পাওয়া যাচ্ছে ইংরেজী থেকে বাংলা অভিধান। অভিধান ডট অর্গ (www.ovidhan.org) ঠিকানার এই ওয়েব সাইটটিতে ২২ হাজার ইংরেজি শব্দের বাংলা অর্থ ও সংক্ষিপ্ত ব্যবহার জানা যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

একই সঙ্গে পাওয়া যাবে ইংরেজী থেকে ইংরেজী শব্দার্থ।

সাইটটি ভিজিট করে দেখা যায়, এর ইন্টারফেসে একটি সার্চ বক্স আছে। এখানে প্রয়োজনীয় শব্দ লিখে কি -- বোর্ডের এন্টার প্রেস করলে ওই শব্দের ইংরেজী থেকে বাংলা এবং ইংরেজী থেকে ইংরেজী অর্থ পাওয়া যাবে।    

সাইটটির শব্দ ভাণ্ডারে এক লাখ ৭৫ হাজার ইংরেজি শব্দ রয়েছে। ইংরেজি থেকে ইংরেজি অর্থ খুজঁতে এগুলো কাজে লাগানো যাবে।

ওয়েব সাইটটির নির্মাতা বাঙালি ছেলে আব্দুল্লাহ ইবনে আলম।