২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিফোনে আড়িপাতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে: ডি নেট’র সেমিনারে বক্তারা

টেলিফোনে আড়িপাতার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে টেলিফোনে আড়িপাতার আইন থাকলেও তা বাংলাদেশের মতো নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 06:41 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক বা ডি নেট’র পঞ্চম বার্ষিকীতে  রোববার আয়োজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। মহাখালির  ব্রাক সেন্টার  ইনে শনিবার থেকে দুদিনের এক তথ্য -- প্রযুক্তি (আইসিটি) মেলারও আয়োজন করা হয়। 

‘আইসিটি ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে ডি নেট রিসার্চ সহযোগি কামরুন্নাহার জানান, জাতীয় তথ্য -- প্রযুুক্তি নীতিমালা অনুযায়ী দেশের সকল জেলা ও উপজেলায় ইন্টারনেট সুবিধা থাকার কথা। কিন্তু এই নীতিমালা আজো ফাইল বন্দী রয়েছে।    

আইসিটি ফেয়ারে ডি নেট মোট ১৬টি বুথের মাধ্যমে এর উন্নয়ন ও তথ্য -- প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড দর্শকদের সামনে উপস্থাপন করে।

গ্রামীণ মানুষ কিভাবে তথ্য -- প্রযুক্তির সুবিধা পেতে পারেন, মেলার বিভিন্ন বুথে তা উপস্থাপন করা হয়।

ডি নেট’র নির্বাহী পরিচালক অনন্য রায়হান বিডিনিউজকে জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তাদের সকল পল্লী তথ্য কেন্দ্রে র‌্যাংগস টেল ইন্টারনেট সুবিধা দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে।

তিনি জানান, কনটেন্ট ম্যানেজমেন্টের  ক্ষেত্রে গ্রামীণ ফোন থেকে তারা সহযোগিতার আশ্বাস পেয়েছেন।

ডি নেটের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার রাতে উদ্বোধন করেন বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নবিষয়ক এ ধরনের  মেলার আয়োজন বাংলাদেশে এটাই প্রথম।