২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়েই সি২১৮ সিডিএমএ হ্যান্ডসেট নিয়ে এলো সিটিসেল

গ্রাহকদের জন্য হুয়েই সি২১৮ সিডিএমএ হ্যান্ডসেট নিয়ে এলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি সিটিসেল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 08:10 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

চীন ভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় নেটওয়ার্কিং ও কমিউনিকেশন ইকুইপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান হুয়েই টেকনোলজিস লিমিটেড চলতি বছরের জুলাই এ সিটিসেল পরিচালনাকারী প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (পিবিটিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে। তারই ধারাবাহিকতায় হুয়েই সিটিসেলে তাদের সিডিএমএ সেট সংযোজনের ঘোষণা দেয়।

নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে রোববার হ্ওায়াই টেকনোলজিস লিমিটেডের মহাব্যবস্থাপক জেরি এ ঘোষণা দেন।

প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (পিবিটিএল) মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিতরণ) রেজাউল হোসেন বলেন, এ সেটের দাম কত হবে এবং কবে নাগাদ তা বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাওয়াই কোম্পানির ব্যবস্থাপক টনি এবং এন্ডি ফু এবং পিবিটিএল’র ব্যবস্থাপক ইফতেখার মতিন।