শুরু হয়েছে ডিজুস দুনিয়ার ইয়ুথলাইফ স্টাইল মেলা ’০৫
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার থেকে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে তিন দিন ব্যাপী ইয়ুথ লাইফস্টাইল মেলা ’০৫ শুরু করেছে ডিজুস দুনিয়া।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
গ্রামীণ ফোনের ব্যবস্থাপনা পরিচালক এরিক অ্যাস বলেন, মেলায় খেলা, সঙ্গীতসহ তরুণ জীবনযাত্রার আরও নানা বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে। মেলা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।
গ্রামীণ ফোনের কর্মকর্তারা জানান, মেলায় বিশেষ কিছু ইভেন্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘ওয়ান ডে বাংলাদেশ’ প্রতিযোগিতা। সেখান থেকে ভাগ্যবান তিনজন বিজয়ীকে ২৪ ঘন্টার জন্য রাজসিক সুযোগ-সুবিধা দেওয়া হবে। আরও আছে ফাস্টেস্ট ফিঙ্গারস এসএমএস প্রতিযোগিতা।
মেলায় ডিজুস সংযোগ ও আকর্ষনীয় মোবাইল সেট ছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে সঙ্গীত, কনসার্ট, ইনডোর খেলা, ফ্যাশন শো, ফায়ার স্পিনিং শো।
মেলায় মোট ৪০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা। তবে ডিজুস এক্সট্রা কার্ডধারীরা একটির দামে দুটি টিকিট পাবেন।
মেলা থেকে প্রাপ্ত অর্থ আহসানিয়া মিশন ও গ্রামীণ শিক্ষায় দান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
